খেলা

ম্যারাডোনার বিশ্বকাপ রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি 

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির সামনে আরেকটি বিশ্বকাপ ইতিহাস গড়ার হাতছানি। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টিনার অধিনায়ক ভেঙে দিতে পারেন দিয়েগো ম্যারাডোনার ৩৯ বছর ধরে অক্ষত থাকা একটি বিশ্বকাপ রেকর্ড।

চলতি আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। ছয় ম্যাচে আট গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে অবস্থান করছেন তিনি। তবে শুধু গোল নয়, আক্রমণভাগে তার সামগ্রিক প্রভাবও নজর কেড়েছে ফুটবলবিশ্বের।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা জো-এর তথ্য অনুযায়ী, একক বিশ্বকাপ আসরে শট ইনভলভমেন্টের হিসেবে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছেন ইন্টার মিয়ামির এই তারকা। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত তার মোট শট ইনভলভমেন্ট ৫৪টি। এর মধ্যে ৩৩টি শট নিজে নিয়েছেন, আর সতীর্থদের জন্য ২১টি গোলের সুযোগ সৃষ্টি করেছেন।

এই তালিকায় এখনও শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে তিনি ২৯টি শট নেওয়ার পাশাপাশি সতীর্থদের জন্য ৩০টি সুযোগ তৈরি করেছিলেন। সব মিলিয়ে তার শট ইনভলভমেন্ট ছিল ৫৯টি, যা প্রায় চার দশক ধরে বিশ্বকাপের রেকর্ড হিসেবে টিকে আছে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই সেই রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ পাবেন মেসি। বর্তমান ফর্ম বিবেচনায় রেকর্ডটি নিজের করে নেওয়ার সম্ভাবনাও বেশ জোরালো।

ম্যাচটি মেসির জন্য আরও একটি বিশেষ উপলক্ষ। ক্যারিয়ারে এই প্রথমবারের মতো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন সাবেক বার্সেলোনা অধিনায়ক। ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে তোলার লক্ষ্যও থাকবে তার সামনে।

ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন নিজের করে নেওয়া মেসির সামনে এখন যোগ হতে পারে আরও একটি স্মরণীয় অর্জন। সেমিফাইনালে তার পারফরম্যান্স তাই শুধু আর্জেন্টিনার ভাগ্যই নির্ধারণ করবে না, বিশ্বকাপ ইতিহাসেও যোগ করতে পারে নতুন এক অধ্যায়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা