প্রতিকী ছবি।
খেলা

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

স্পোর্টস ডেস্ক

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) সিদ্ধান্ত। ফ্রান্সের পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দিতে রেফারি ও ভিএআরকে অপেক্ষা করতে হয়েছে ৩ মিনিট ১০ সেকেন্ড। দীর্ঘ সময় পর দেওয়া সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। পরে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। ম্যাচ শেষে মনোযোগ নষ্ট হওয়ার জন্য রেফারিকেই দায়ী করেছেন তিনি। যদিও শেষ পর্যন্ত এমবাপে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় ফ্রান্স।

ম্যাচের ২৮তম মিনিটে মরক্কোর পেনাল্টি বক্সে বল নিয়ে ঢোকার সময় নুসাইর মাজরাউইয়ের চ্যালেঞ্জের মুখে পড়ে যান এমবাপে। তবে রিপ্লেতে দেখা যায়, প্রতিপক্ষের সংস্পর্শে আসার আগেই তিনি সামনের দিকে পড়ে যান। এ অবস্থায় ফাউলের সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেক ফুটবল বিশ্লেষক।

ঘটনার পরপরই আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেল্লো পেনাল্টির বাঁশি বাজান। এরপর ভিএআরের দায়িত্বে থাকা হার্নান মাস্ত্রাঞ্জেলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড পর পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখেন তিনি। এই সময় এমবাপে একাধিকবার স্পটে গিয়ে বলের অবস্থান ঠিক করলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয়।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও ভিএআরের দীর্ঘ সময় নেওয়ার সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রথমবার রিভিউয়ের পর আবার দ্বিতীয়বার পরীক্ষা করতে আরও দুই মিনিট সময় নেওয়া হয়েছে। ঠিক কী কারণে এত সময় লেগেছে, তা তিনি বুঝতে পারেননি। যদিও তিনি এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না, তবে পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না বলে মন্তব্য করেন।

এদিকে বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ক্রীড়া বিশ্লেষকরাও। ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভির ধারাভাষ্যকার অ্যালি ম্যাককোইস্ট বলেন, একটি পেনাল্টির সিদ্ধান্ত নিতে এত দীর্ঘ সময় ব্যয় করা সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

চেলসি ও স্কটল্যান্ডের সাবেক ফুটবলার প্যাট নেভিনও ভিএআরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ফাউলের আগের কয়েকটি মুহূর্ত পর্যালোচনা করার প্রয়োজন থাকলেও সিদ্ধান্ত নিতে এত সময় নেওয়া উচিত হয়নি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর রফতানিতে বড় লক্ষ্য সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি স্বনির্ভর, প্রয...

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা

রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে আয়োজিত পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা