সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনের উদীয়মানের তালিকায় নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন তাদের সেরা ১০০ উদীয়মান তারকা ২০২৪ -এর তালিকা প্রকাশ করেছে এবং এতে জায়গা করে নিয়েছেন ছাত্রনেতা ও অন্তবর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকা ডুবি, নিখোঁজ ১০০

গতকাল বুধবার (২ অক্টোবর) এই তালিকা প্রকাশ করা হয়।

টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার হওয়ার পর তিনি সাধারণ মানুষের কাছে আরও চেনা হয়ে ওঠেন। এর কয়েকদিন পরই তিনি শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেন। এরপর সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান হাসিনা।

নাহিদ ইসলাম টাইম ম্যাগাজিনকে বলেছেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ হতে হবে এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা