সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় শতাধিক যাত্রী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪৬

নাইজার রাজ্যের জরুরি সংস্থার প্রধান আবদুল্লাহি বাবা আরাহ জানান, নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। স্থানীয় সময় মঙ্গলবার তারা মুসলিমদের মাওলিদ উৎসব উদযাপন করতে যাচ্ছিলেন। সে সময়ই এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেছেন, রাত সাড়ে ৮টার দিকে মোকওয়ার কাছে গাবাজিবো কমিউনিটিতে নাইজার নদী দিয়ে যাচ্ছিল নৌকাটি। সে সময় ওই নৌকায় প্রায় ৩০০ যাত্রী ছিল।

আরও পড়ুন : লেবাননের হামলায় ৪ ইসরাইলি সেনা নিহত

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা তিনি উল্লেখ করেননি। দুর্ঘটনার পর স্বেচ্ছাসেবক এবং ডুবুরিরা প্রায় ১৫০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু হুসেইনি বলেছেন, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজন নারী এবং ১৪ জন পুরুষ।

তিনি আরও বলেন, আরও লোকজনকে উদ্ধারের চেষ্টা করছি আমরা। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে।
নাইজেরিয়ার জলপথে নানা অসঙ্গতির কারণে নৌকা দুর্ঘটনা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে নদী এবং হ্রদের পানি বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বেশি হয়।

আরও পড়ুন : ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রসঙ্গত, গত মাসে জামফারা রাজ্যের গুম্মি নদীতে ৫০ জনের বেশি কৃষককে নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা