খেলা

ইরাক ম্যাচের আগে নতুন ভূমিকায় ফরাসি তারকা এমবাপে

সান নিউজ ডেস্ক

সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতেছে দ্য ব্লুজরা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। সেই ম্যাচের নামার আগে নতুন ভূমিকায় দলটির সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে দলকে জয় এনে দেন এমবাপে। সেই ম্যাচে যারা মাঠে নামার সুযোগ পাননি, তাদের নিয়ে আলাদা অনুশীলন সেশন আয়োজন করেছে ফ্রান্স। সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণে এবার যেন ভিডিও বিশ্লেষকের ভূমিকায় রিয়াল তারকা।

নিজ দলের অনুশীলন সেশন দেখতে বিশ্লেষকের মতো উঁচু মাচায় অবস্থান নেন এমবাপে। এই ফরোয়ার্ডকে দেখে এক ক্যামেরাম্যান মজা করে বলেন, ‘তুমি তো দলের চতুর্থ ভিডিও বিশ্লেষক!’ জবাবে ফরাসি তারকা বলেন, ‘ভালোভাবে দেখার জন্যই এখানে এসেছি।’
বিশ্লেষকের মতো উঁচু জায়গা থেকে অনুশীলন দেখার ব্যাখ্যায় এমবাপে বলেন, ‘আমার সতীর্থরা যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ঠিকমতো দেখা যায় না। আমি তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতেই এখানে উঠেছি, যেন আমি নতুন কিছু শিখতে পারি।’
বিশ্বকাপের শুরুটাও দারুণ হয়েছে এমবাপের। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ১৪। একই সঙ্গে তিনি এখন ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। আগামী ২২ জুন ইরাকের বিপক্ষে জয় পেলে নকআউট পর্ব প্রায় নিশ্চিত করে ফেলবে এমবাপেরা।

সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা