খেলা

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ৩২-তে মেক্সিকো

সান নিউজ ডেস্ক

সহ-আয়োজক দেশ মেক্সিকো সবার আগে শেষ ৩২ নিশ্চিত করল। প্রথম দুই ম্যাচ জিতেই শেষ ৩২-এ পা রাখল হাভিয়ের আগুইরের দল।

বাংলাদেশ সময় শুক্রবার (১৯ জুন) সকালে তারা দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারায়।
খেলার ৫০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং–গিউ একটি ক্রস ধরতে বেরিয়ে এসে তিনি নিজের এক সতীর্থের সঙ্গে ধাক্কা খান এবং বল হাত থেকে ফেলে দেন। সেই সুযোগটি কাজে লাগাতে একটুও দেরি করেননি লুইস রোমো। বক্সের ভেতর দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে মেক্সিকোকে এগিয়ে দেন তিনি।
এরপর কোরিয়া বেশ চেষ্টা করেছে গোল করার। একটি গোল প্রায় পেয়েই গিয়েছিলো তারা। তবে গোল লাইন থেকে বাঁচিয়ে দেন মেক্সিকোর গোলকিপার রাউল রাঙ্গেল। ফলে ১-০ গোলে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল মেক্সিকো।
মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল। ফলে দুই ম্যাচে কোনো গোল হজম করেনি তারা এখন পর্যন্ত। অপরদিকে, প্রথম ম্যাচে চেকিয়াকে হারালেও আজ মেক্সিকোর কাছে হেরে গেল এশিয়ার দেশ কোরিয়া। তবে এখনও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ যাওয়ার সুযোগ আছে তাদের। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের, তার পাশাপাশি মেক্সিকোর বিপক্ষে জিততে হবে চেকিয়ার।

সান নিউজ/আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া...

ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ায় ২০ দিনে গ্রেপ্তার ১৬২

বেশকিছু দিন ধরে ফ্রান্সের বহু এলাকা দাবানলে পুড়ছে। অসচেতনতা, এবং ইচ্ছ...

আদাবরে প্রেমিকাকে আটকে ধর্ষণ-হত্যার অভিযোগ

ঢাকার আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চারদিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভ...

প্রতিটি স্থানে দলীয় নেতাকর্মী নিয়োগ দিয়েছে সরকার: আখতার হোসেন 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, বর্তমান স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা