খেলা

মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ শুরু হতে অল্প কদিন বাকি। তার আগে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। আঙুলে চোট পাওয়ায় বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

গত বুধবার ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগ ফাইনাল জেতে অ্যাস্টন ভিলা। আঙুলে চোট নিয়েই এ ম্যাচে ভিলার পোস্টে দাঁড়ান মার্টিনেজ। ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের অনামিকায় চোট পান এই আর্জেন্টাই গোলরক্ষক।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্টিনেজের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে ২০ দিন লাগবে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। আর আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন, কানশাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আলজেরিয়া ম্যাচের আগে মার্টিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। তবে সমস্যা হলো, বিষয়টির নিশ্চয়তা নেই। অর্থাৎ সুস্থ হয়ে উঠতে পারেন, আবার না-ও পারেন। সেরে না উঠলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে হয়তো দেখা যাবে না মার্টিনেজকে।

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে স্কালোনির দল। আলাবামায় ৯ জুন দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। এই দুই ম্যাচে দেখা যাবে না মার্টিনেজকে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মার্টিনেজকে নিয়ে ঝুঁকি নেবেন না স্কালোনি। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা