কবিপৌত্রী খিলখিল কাজীর শুভেচ্ছা বাণী গ্রহণ করছেন দ্য নজরুল চেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সানওয়ারুল ইসলাম খান দিপক, ছবি: সংগৃহীত
খেলা

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ হিসেবে শুক্রবার (২২ মে) কুমিল্লায় শুরু হচ্ছে ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট। কুমিল্লার দ্য নজরুল চেস ক্লাব এর আয়োজক। উল্লেখ্য এই সংগঠনটি কবি নজরুলের দাবাপ্রীতি নিয়ে কাজ করে যাচ্ছে।

এই উপলক্ষে এক বাণীতে নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খিলখিল কাজী বলেন, দাবারু নজরুলকে শ্রদ্ধা জানিয়ে এই প্রথম একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

দ্য নজরুল চেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সানওয়ারুল ইসলাম খান দিপক একজন দাবারু। তিনি ১৯৮৯ সালে কুমিল্লা জেলার সেরা দাবারু হিসেবে তৎকালীন ফার্স্ট লেডির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এ ছাড়া ১৯৮৭ সালে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মুর্শেদ তরুণ দাবারু হিসেবে তাকে পুরস্কৃত করেছিলেন। কুমিল্লা জেলার দাবা ও সাংস্কৃতিক জগতের সুপরিচিত মুখ তিনি।

এই আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে জেলা পরিষদ, সিটি করপোরেশন, কুমিল্লা নজরুল ইন্সটিটিউট সেন্টার এবং প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপ। প্রতিযোগিতা শেষ হবে ২৩ মে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা