খেলা

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলার সময় মাঠে বোমা বিস্ফোরণে নিহত ১

ক্রিয়া ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার একটি ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার খার তেহসিল এলাকার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটেছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডির (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা তাৎক্ষণিক উদ্ভাবিত বিস্ফোরক) মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাঁর দাবি, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পর আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে। প্রাণ বাঁচাতে মানুষ এদিক-ওদিক ছোটাছুটি করছেন।

পুলিশ জানিয়েছে, মাঠে হামলার পর হামলাকারীরা কোয়াডপ্টারের সাহায্যে একটি থানাতেও হামলা চালানোর চেষ্টা করেছিলেন। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের ধারণা, জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়ে থাকতে পারে।

গত জুলাই থেকে খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলায় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সরবকাফ। ধারণা করা হচ্ছে, পাল্টা জবাব দিতেই জেলার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে টিটিপি।

কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার জানিয়েছে, এ অভিযানের উদ্দেশ্য হলো জঙ্গিদের আস্তানা ধ্বংস করা এবং সীমান্তবর্তী এই অশান্ত এলাকায় জননিরাপত্তা ফিরিয়ে আনা। সেখানে সম্প্রতি টিটিপির কার্যক্রম বেড়ে গিয়েছিল।

গত সপ্তাহে বাজৌর জেলার লাঘারাই এলাকার একটি থানাতেও হামলা চালানো হয়। সেই ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। কনস্টেবল মোহাম্মদ হাবিব এবং স্থানীয় বাসিন্দা নাজিব খানকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণে থানার পাশে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা