এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব
খেলা

পায়ের চোটে হামজাকে নিয়ে দুশ্চিন্তা

ক্রিয়া ডেস্ক

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এরপর থেকে ব্যস্ততা নেই জাতীয় দলের। তবে বসে নেই মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে নিয়মিত মাঠে নামছেন তিনি। তবে হঠাৎ করেই হামজাকে নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে বার্মিংহামের বিপক্ষে ম্যাচে ৭২ মিনিটে মাঠ ছাড়েন হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, ডান পায়ে হাত দিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। কিছুক্ষণ পর ফিজিওরা এসে তার অবস্থা পর্যবেক্ষণ করেন। তার পরিবর্তে মাঠে নামেন রিকার্ডো ডমিঙ্গোজ বারবোসা পেরেইরা।

বার্মিংহাম স্ট্রাইকার ডেমিরাই গ্রের সঙ্গে চ্যালেঞ্জ করতে গিয়ে চোটে পড়েছেন হামজা। তবে চোট কতটা গুরুতর, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, চোট গুরুতর নয়। কারণ, বাঁ কাঁধের চিড় নিয়েও ৭২ মিনিট পর্যন্ত খেলেছেন তিনি।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে এই দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে হামজারও নাম রয়েছে। কিন্তু লেস্টারের ১৩ ও ২০ সেপ্টেম্বরের চ্যাম্পিয়নশিপ ম্যাচের কথা মাথায় রেখে তার অংশগ্রহণ এখন অনিশ্চিত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা