ছবি: সংগৃহীত
খেলা

গিলক্রিস্টকে টপকে মুশফিকের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন মুশফিকুর রহিম।

গিলক্রিস্ট তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে সব মিলিয়ে রান করেছেন ১৫৪৬১। আর তা করেই বিশ্বরেকর্ডটা নিজের করে রেখেছিলেন তিনি। আজ মুশফিক সম্মিলিত রানসংখ্যায় ছাড়িয়ে গেছেন গিলক্রিস্টকে।

গল টেস্টে বাংলাদেশ ইনিংসের ৯৯তম ওভারে আসিথা ফার্নান্দোকে স্কয়ার কাট করে তুলে নেন একটা রান। নেলসন নাম্বার ভেঙে তার রান গিয়ে পৌঁছায় ১১২-তে। তাতেই গিলক্রিস্ট পেছনে পড়ে যান। মুশফিকের সম্মিলিত ক্যারিয়ার রান গিয়ে দাঁড়ায় ১৫৪৬২-তে।

না, দুজনের এই রান ব্যাটিংয়ের কারণে বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখায়নি। গিলক্রিস্ট আর মুশফিকের চরিত্রের কারণে এই রান বিশাল কিছু বনে গেছে। পুরো ক্যারিয়ারে একটাও বল করেননি দুজনের কেউই। কখনো বোলিং না করা ব্যাটারদের ভেতর সবচেয়ে বেশি রানের রেকর্ডটা এতদিন ছিল গিলক্রিস্টের। আজ সকালের সেশনে যা নিজের করে নেন মুশফিক।

ছয়ে নেমে মুশফিককে সঙ্গ দিয়ে দলের সংগ্রহ বাড়াচ্ছেন লিটন দাস। ইতোমধ্যে তাদের জুটিতে শতক পার হয়েছে। মুশফিক ১৫৯ রান ও লিটন ৬১ রানে অপরাজিত আছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা