ছবি: সংগৃহীত
খেলা

মুশফিকের ১৫০ সহ বাংলাদেশের চারশ

স্পোর্টস ডেস্ক

মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো ১৫০ ছাড়ানো ইনিংস খেললেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে তৃতীয়বার ১৫০ ছোঁয়া ইনিংস খেললেন তিনি। ওভারের শেষ বলে লিটন দাসের বাউন্ডারিতে দলের রান স্পর্শ করে চারশ। খানিক বাদে লিটনও তুলে নিলেন ফিফটি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি। ১৩০.২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪২৩। ১৫৯ রানে খেলছেন মুশফিক। লিটন ব‍্যাট করছেন ৬১ রানে।

এর আগে গল টেস্টের প্রথম দিন শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার পর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন এই দুই ব্যাটার। প্রথম দিন তাই পুরোপুরি শান্ত-মুশফিকের নিয়ন্ত্রণে ছিল। দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাদের ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন শান্ত ১৩৬ এবং মুশফিক ১০৫ রান নিয়ে ব্যাটিং শুরু করেন।

দিনের শুরুতেই ১৪৮ রানে থামেন নাজমুল হোসেন শান্ত। ২৭৯ বলে তার ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কার সৌজন্যে। আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এতে ভাঙে মুশফিকের সঙ্গে তার ২৬৪ রানের জুটি। এরপর লাঞ্চ বিরতির আগ পর্যন্ত বাংলাদেশকে টেনে নেন লিটন-মুশফিক জুটি। লাঞ্চ বিরতির আগে ২৭ ওভারে ৯১ রান যোগ করেছে সফরকারীরা। ২৭২ বলে ১৪১ রানে অপরাজিত মুশফিক। অন্য প্রান্তে ৫৭ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন লিটন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা