ছবি: সংগৃহীত
খেলা

ভুল পজিশন, ভুল পরিকল্পনা, হাভিয়ের ফার্নান্দেজ কাবরেরার

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে হারার কারণ কী? বাংলাদেশের সবাই জানত সিঙ্গাপুর রক্ষণাত্মকভাবে ম্যাচ শুরু করবে। সবার জানা থাকলেও একজনের জানা ছিল না, যার জানাটা সবচেয়ে জরুরি ছিল। তার নাম হাভিয়ের ফার্নান্দেজ কাবরেরা।

২০,০০০ ঘরের দর্শক, মিডিয়া, আর প্রবাসী প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দল নিয়ে রক্ষনাত্মক শুরু করাটা সত্যিই অবাক করা সিদ্ধান্ত ছিল। এটি কাবরেরার দুর্বল দূরদর্শিতা ও সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতার পরিচয় দেয়।

সিঙ্গাপুর কেবল রক্ষণাত্মক খেলেনি; তারা অতিরিক্ত রক্ষণাত্মক খেলেছে। তারা তাদের প্রচলিত ৪-২-৩-১ ফর্মেশন বজায় রেখেছিল, কিন্তু দ্রুতগতির উইঙ্গার ফারিস রামলি বা অ্যাটাকিং মিডফিল্ডার কিওগা নাকামুরাকে শুরুর একাদশে রাখেননি।

হামি স্যাহিন, হারিস স্টুয়ার্ট ও জর্ডান এমাভিওয়ে। এই তিনজনের মিডফিল্ড ধীর গতির ছিল বেঞ্চে থাকা অন্যদের তুলনায়। এমনকি ইকসান ফান্ডিও ম্যাচের শুরুতে মাঝমাঠের কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিলেন, বাংলাদেশের রক্ষণভাগে কোনো চাপ তৈরি না করেই।

বাংলাদেশও এমন একটি দল বেছে নিয়েছিল যেটা কার্যকারিতা নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার ওপর ভিত্তি করে মনে হচ্ছিল। গুরুত্বপূর্ণ একটি ম্যাচে ডান দিকের মিডফিল্ডে কাজেম শাহকে শুরুর একাদশে রাখা হয়েছিল, যদিও তার আগের দুটি ম্যাচে তার পারফরম্যান্স আশানুরূপ ছিলো না। ভুটানের বিপক্ষে মাত্র পাঁচ দিন আগে ৪৫ মিনিট, এবং ২০২৪ সালে মালদ্বীপের বিপক্ষে ৬৪ মিনিট, যে ম্যাচে বাংলাদেশ হেরেছিল।

চার দিন পর, একই প্রতিপক্ষের বিপক্ষে কাজেমকে বাদ দেওয়া হয়। সেবার জয়লাভ করে বাংলাদেশ। যদিও কাজেম খারাপ খেলোয়াড় নন; বরং তিনি একজন প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার। তবে তাকে ভুল পজিশনে খেলানো হয়েছে। তিনি মূলত সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে উপযুক্ত, যে পজিশনে সামিত সোম খেলেছেন।

ভুটান ম্যাচের আগে, কাবরেরা নিয়মিতভাবে শেখ মোরসালিনকে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন, আর রাকিব হোসেনকে তার স্বাভাবিক পজিশন রাইট মিডফিল্ডে খেলিয়েছেন। যেখানে তিনি সবচেয়ে কার্যকর ছিলেন। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে তিনি অদ্ভুতভাবে রাকিবকে স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন। অতিরিক্ত রক্ষণাত্মক সিঙ্গাপুরের বিপক্ষে রাকিব ছিলেন দুই ডিফেন্ডারের কড়া পাহারায়, ফলে তার সবচেয়ে বড় শক্তি গতি ও ড্রিবলিং ব্যবহার করার কোনো সুযোগই ছিল না।

অবস্থা আরও খারাপ হয় যখন গোল করার পর রাকিবকে রাইট ব্যাক হিসেবে খেলানো হয়। এটি ছিল কাবরেরার আরও এক বিভ্রান্তিকর সিদ্ধান্ত। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশি কোচ দাবি করেন, রাকিবই তার একমাত্র প্রকৃত স্ট্রাইকার অপশন। অথচ, ফাহমেদুল, যিনি একজন দুর্দান্ত উইঙ্গার হলেও খুব বেশি অভিজ্ঞ নন, তাকে এমন একটা বড় ম্যাচে শুরুর একাদশে রাখা হয়েছিল, যার জন্য তিনি তখনো প্রস্তুত ছিলেন না।

অনেকেই ধারণা করেছিল এই ম্যাচে ডিফেন্ডারদের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং সেটিই হয়েছে। সিঙ্গাপুরের উভয় গোলই এসেছে বাংলাদেশি ডিফেন্ডারদের ভুল থেকে। প্রথম গোলে শাকিল ডান দিকে সং-কে মার্ক করতে ব্যর্থ হন; দ্বিতীয় গোলে সাদ প্রতিক্রিয়া জানাতে দেরি করেন। ইসা ফয়সাল, যিনি বছরের পর বছর ধরে নির্ভরযোগ্য এবং ধারাবাহিক পারফর্মার, তাকে ২৩ জনের স্কোয়াডেই রাখা হয়নি। তার বদলে জাহিদ শান্তকে রাখা হয়, যার কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতাই নেই।

২০২১ সালে, বাংলাদেশ দলের স্কোয়াডে ভালো কোনো প্রতিভাবান ফুটবলার ছিলেন না, তখন হাভিয়ের কাবরেরার সীমিত জ্ঞান ও অভিজ্ঞতা যথেষ্ট ছিল। কিন্তু ২০২৫ সালে, বাংলাদেশ জাতীয় দলে আন্তর্জাতিক মানের ফুটবলার রয়েছে। যারা কাবরেরার সিভি থেকেও অনেক এগিয়ে।

এছাড়া কাবরেরার আগের ভূমিকা ছিল ভারতের তৃতীয় স্তরের দল স্পোর্টিং ক্লাব দে গোয়ার টেকনিক্যাল ডিরেক্টর এবং সহকারী কোচ হিসেবে । চার মাসের জন্য এফসি বার্সেলোনা একাডেমির (নর্থ ক্যারোলিনা), এবং স্পেনের দিপোর্তিভো আলাভেস একাডেমির কোচ হিসেবে দুই বছর। এই অভিজ্ঞতাগুলো আন্তর্জাতিক শীর্ষ পর্যায়ের জাতীয় দল পরিচালনার যোগ্যতা নিশ্চিত করে না।

বাংলাদেশি ফুটবলারদের সীমাবদ্ধতা রয়েছে দেশের ফুটবল কাঠামোর কারণে, তবে তাদের ভুল পজিশনে খেলালে তাদের কার্যকারিতা আরও কমে যায়। দুর্বল দল নির্বাচন কোচের দায়, খেলোয়াড়দের নয়। স্পেন অনেক বিশ্বমানের কোচ তৈরি করে, তবে তাই বলে প্রতিটি স্প্যানিশ কোচ সাফল্য আনতে পারেন না।

জাতীয়তা নয়, একজন কোচের প্রকৃত সামর্থ্য মূল্যায়ন করা জরুরি। যখন একজন বিদেশি কোচ, যার শীর্ষ পর্যায়ের অভিজ্ঞতা নেই, তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়, তখন সেটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন হয়ে দাঁড়ায়। যা তিনি যেকোনো মূল্যে রক্ষা করতে চান। কিন্তু আমাদের দরকার সঠিক তথ্যভিত্তিক সিদ্ধান্ত। কারণ এখানে শুধু কোচের নয়, দেশের সম্মানের প্রশ্ন জড়িত।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা