ছবি: সংগৃহীত
খেলা

তিন সংস্করণে তিন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

একই সঙ্গে তিন সংস্করণেই নেতৃত্ব দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। স্বাভাবিকভাবেই অনেকটা চাপে ছিলেন তিনি; সেটি প্রকাশও করেছেন নাজমুল। নেতৃত্ব ছাড়তে চাওয়ার কথা জানান এ ব্যাটার। পরে টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক হিসেবে ওপেনার ও উইকেটরক্ষক লিটন দাসের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ওয়ানডে ক্রিকেটের জন্যও নতুন অধিনায়ক বেছে নেওয়া হলো। ওয়ানডে সংস্করণে টাইগারদের নতুন দলপতি এখন মেহেদি হাসান মিরাজ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মিরাজের কাঁধে নেতৃত্ব তুলে দেওয়ার ঘোষণা আসে বোর্ডের তরফ থেকে। এ ঘোষণার মধ্য দিয়ে তিন সংস্করণে ভিন্ন তিন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ।

মিরাজ অধিনায়কত্ব পেয়েছেন নাতিদীর্ঘ সময়ের জন্য। এক বছরের জন্য তার হাতে তুলে দেওয়া হয়েছে ওয়ানডে দলের দায়িত্ব। ২৭ বছর বয়সী এ অলরাউন্ডারের জন্য এটা বিরাট সুযোগ বটে। এর আগে আসছে মৌসুমের জন্য টেস্ট ক্রিকেট দলের সহঅধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় তাকে। কিন্তু ওয়ানডেতে তার সহকারী কে হচ্ছেন, সেটি এখনও জানায়নি বিসিবি।

নাজমুল টেস্ট ক্রিকেট দলের এক বছরের জন্য অধিনায়ক হিসেবে থাকছেন। লিটন দাস আগামী বছর টি-টোয়েন্টিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন। আসন্ন শ্রীলংকার সফর থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশের তিন সংস্করণের তিন অধিনায়কের নতুন এক যাত্রা। লংকান সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। তিন সিরিজে দেখা যাবে তিন অধিনায়ককে।

এর আগে ২০২২ সালে বাংলাদেশ দলের তিন সংস্করণের তিনজন অধিনায়ক ছিলেন। ওই সময় টেস্ট ক্রিকেটে মুমিনুল হক সৌরভ, ওয়ানডে সংস্করণে তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছিল মাহমুদউল্লাহ রিয়াদের কাছে।

মিরাজের জন্য নেতৃত্ব অবশ্য নতুন কোনো ঘটনা নয়। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই এ অভিজ্ঞতা হয়েছে তার। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। জাতীয় দলকেও এর আগে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সেটি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে। গত বছর নাজমুলের অনুপস্থিতিতে দুটি টেস্ট ও চারটি ওয়ানডেতে দলপতির দায়িত্ব পালন করেন মিরাজ। ওয়ানডেতে সবকটি ম্যাচ হেরেছে দল। তবে টেস্ট ম্যাচে একটিতে জিতেছিল বাংলাদেশ।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে যে কয়জনের অভিজ্ঞতা সবচেয়ে বেশি তাদেরই একজন মিরাজ। প্রায় আট বছর আগে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এখন পর্যন্ত ১০৫টি ম্যাচ খেলেছেন টাইগারদের হয়ে। দুই সেঞ্চুরির ওপর দাঁড়িয়ে তিনি রান করেছেন ১৬১৭। নিয়েছেন ১১০ উইকেট। এ সংস্করণে অন্তত ১০০ উইকেট ও হাজার রান করা চতুর্থ বাংলাদেশি মিরাজ।

গত কয়েক মাসে পারফরম্যান্সে উন্নতি হয়েছে মিরাজের। আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তার অবস্থান চার নম্বরে। কার্যত তার ওপরে আর কোনো বাংলাদেশি নেই।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

তেলের বাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দুই সপ্তাহের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান...

দীর্ঘ বিদায়ের আক্ষেপ ডলির

জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন।...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা