ছবি: সংগৃহীত
খেলা

ঢাকায় সিঙ্গাপুর দল

স্পোর্টস ডেস্ক

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে ঢাকায় এসেছে সিঙ্গাপুর দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে সফরকারীরা শনিবার (৭ জুন) রাতে ঢাকায় পৌঁছেছে।

সিঙ্গাপুর দল আজ রবিবারই ঢাকায় প্রথম অনুশীলন করবে। উত্তরা আর্মড পুলিশ মাঠে বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুশীলন করবে তারা। অবশ্য অনুশীলনটা চলবে ক্লোজ ডোরে। কাল সোমবার বিকাল পৌঁনে ৬টা থেকে এক ঘণ্টা অনুশীলন করবে ম্যাচের ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে। পরের দিন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এরই মধ্যে দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করেছে। বিশেষ করে ইংলিশ প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শমিত সোমকে একসঙ্গে খেলতে দেখার আশায় উন্মুখ হয়ে আছেন সবাই।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৬১তম স্থানে আছে সিঙ্গাপুর। বর্তমানে উত্তু্গ আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশে এসেছে তারা। র‌্যাঙ্কিংয়ের ১৬৪তম মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে প্রস্তুতি সেরেছে। তাতে ৬ ম্যাচের জয়খরা ঘুচিয়েছে সিঙ্গাপুর।

অপর দিকে ১৮৩তম স্থানে থাকা বাংলাদেশও ঘরের মাঠে ভুটানের (১৮১তম) বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে। তাছাড়া বাছাইয়ে শক্তিশালী ভারতকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ায় এই ম্যাচে ভালো কিছুর আশা করছে স্বাগতিকরা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা