ছবি: সংগৃহীত
খেলা

আইপিএলের যে রেকর্ডটি এখন কোহলির

স্পোর্টস ডেস্ক

উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে গতকাল শেষ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। শ্বাসরুদ্ধকর ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংসকে হারিয়ে ইতিহাস গড়ে আরসিবি। টুর্নামেন্টের ১৮তম আসরে এসে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। টুর্নামেন্টের শুরু থেকেই আরসিবির হয়ে মাঠে নামা বিরাট কোহলিরও এটি প্রথম আইপিএল ট্রফি।

উল্লেখযোগ্য বিষয় হলো, মঙ্গলবার আইপিএলের ফাইনালের মঞ্চে বিরাট কোহলি ব্যাট হাতে দুর্দান্ত একটি ব্যক্তিগত রেকর্ড গড়েন। তিনি এক্ষেত্রে ভেঙে দেন শিখর ধাওয়ানের সর্বকালীন আইপিএল নজির। আপাতত এই নিরিখে বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সবার আগে চলে আসেন কোহলি।

মঙ্গলবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ফাইনালে ব্যাট হাতে আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কোহলি। তিনি বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে নেমে সব থেকে বেশি ৪৩ রান সংগ্রহ করেন। ৩৫ বলের ইনিংসের কোহলি মোট ৩টি চার মারেন। ফাইনালে এই ৩টি চার মারার সুবাদেই রেকর্ড বইয়ে নাম লিখিয়ে নেন কোহলি।

আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি রানের মালিক বিরাট কোহলি। তিনি সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ৮ হাজার ৬৬১ রান করেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি রান, বেশি সেঞ্চুরির পাশাপাশি সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির (৬৩টি) রেকর্ডও আছে বিরাট কোহলির দখলে। মঙ্গলবার আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি চার মারা ক্রিকেটারে পরিণত হন কোহলি। তিনি আইপিএলের ২৬৭টি ম্যাচে ২৫৯টি ইনিংসে ব্যাট করে ৭৭১টি চার মেরেছেন।

এতদিন আইপিএলে সব থেকে বেশি চার মারার রেকর্ড ছিল শিখর ধাওয়ানের দখলে। তিনি আইপিএলে ৭৬৮টি চার মেরেছেন। ধাওয়ানের কাছ থেকে সেই রেকর্ড ছিনিয়ে নিলেন বিরাট।

বিরাট কোহলি আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে ১৫ ম্যাচে অংশ নিয়ে তৃতীয় সর্বোচ্চ ৬৫৭ রান সংগ্রহ করেছেন। কোনও শতরান না করলেও তিনি মোট ৮টি হাফ-সেঞ্চুরি করেন। দলের শিরোপা জয়ে সব থেকে বেশি রান করেছেন কোহলিই।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা