সংগৃহীত ছবি
খেলা

ক্রীড়া সাংবাদিক মাহমুদুল হক আর নেই

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে ক্রীড়া বিভাগে কাজ করেছেন সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ মাহমুদুল হক। সদা হাস্যোজ্জ্বল মাহমুদ গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপের সময় ঘোষণা

মাহমুদ দীর্ঘদিন যাবত অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন। এতে কিডনি, হৃদরোগ আরো জটিল রোগে আক্রান্ত হন। গত কয়েক বছর বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি ও অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। গতকাল রাতে ৫০ বছর উর্ধ্ব সাংবাদিক রাজধানী ঢাকার শনির আখড়ায় বাসায় মৃত্যুবরণ করেন হৃদরোগ জটিলতায়।

পরিবার ও অফিস নিয়েই মুলত তার ব্যস্ততা ছিল। ক্রীড়াঙ্গনে মাঠে-ময়দানে উপস্থিতি কম থাকলেও সংগঠনের অনেক সদস্যদের সঙ্গে রাখতেন যোগাযোগ। গত কয়েক বছর অসুস্থতায় সেটারও ছেদ পড়েছে।

প্রসঙ্গত, গতকাল ঢাকায় রাত ১১ টায় জানাযা নামাজ শেষে তার মরদেহ নিজ জেলা শেরপুরে নিয়ে যাওয়া হয়েছে। আজ সেখানে আর একটি জানাজা শেষে কবরস্থ করা হবে। মাহমুদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন ও তাঁর ঘনিষ্ঠ সহকর্মীরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা