সংগৃহীত ছবি
খেলা

বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ৭ রানে হারিয়েছে টাইগাররা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

রোববার (১৬ ডিসেম্বর) আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ১৪০ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে ৭ রানের জয় পায় টাইগাররা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদের। মাত্র ১ রান করে আউট হন ব্যান্ডন কিং। এরপর স্বাগতিকদের বিপাকে ফেলেন শেখ মাহেদী। নিকোলাস পুরান (১), জনসন চালর্স (২০), অ্যান্দ্রে ফ্লেচার (০) এবং রস্টোন চেজকে ৭ রানে আউট করে নিজের চতুর্থ উইকেট তুলেন মাহেদী।

আরও পড়ুন : ক্রিকেটকে বিদায় বললেন আমির

এরপর মুদাকেশ মতি ৬ রান করে আউট হলে দলীয় ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন রভম্যান পাওয়েল। ১৫তম ওভারে তাসকিনের বলে ৩ ছক্কা মারার ২৯ বলে ফিফটি তুলে নেন এই ক্যারিবিয়ান অধিনায়ক।

অপর প্রান্ত থেকে ১৭ বলে ২২ রান করে দলকে জয়ে পথে এগিয়ে দেন রোমারিও শেফার্ড। শেষ ওভারে ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ১০ রান। তৃতীয় বলে পাওয়েল ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম বলে আলজারি জোসেফ বোল্ড আউট হলে ১৪০ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা। এতে ৭ রানে জয় পায় বাংলাদেশ।

আরও পড়ুন : মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপে

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন শেখ মাহেদী। এ ছাড়াও তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ ২টি করে উইকেট শিকার করেন। আর তানজিম সাকিব ও রিশাদ নেন একটি করে উইকেট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা