সংগৃহিত ছবি
জাতীয়

আজ ঢাকা ত্যাগ করবেন অ্যান্তোনিও

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতি চার দিনের সফরে রাজধানী ঢাকা আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ (রোববার) এ সফর শেষ করে তিনি রাজধানী ত্যাগ করেছেন।

রোববার (১৬ মার্চ) সকাল ৯.৫৫ মি. তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

আরও পড়ুন: সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই

এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকটবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। তিনি যাওয়ার আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে, গত বৃহস্পতিবার বিকালে তিনি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সেখানে তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা।

এই সফরের ২য় দিনে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় তিনি লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন। এই সফরের ৩য় দিনে শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এর পরে দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।

আরও পড়ুন: সংবেদনশীল বায়ু নিয়ে তালিকার ১২তম ঢাকা

এই দিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে। এ সময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন আন্তোনিও গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা