খেলা

জয়ে বিপিএল শুরু বসুন্ধরার

ক্রীড়া ডেস্ক:

গোল খরার ম্যাচে শেষ পর্যন্ত দুর্গ অক্ষত রাখতে পারেনি প্রিমিয়ার লিগে ফিরে আসা উত্তর বারিধারা। ৮৭ মিনিটে অধিনায়ক দানিয়েল কলিনদ্রেসের গোল স্বস্তি দিয়েছে বসুন্ধরাকে। সুফিলের ক্রস চেষ্টা করেও ধরতে পারেনি বারিধারার গোলরক্ষক। এই সুযোগে আলতো টোকায় কলিনদ্রেস বল জালে ঠেলতেই হাঁফ ছেড়ে বাঁচেন বসুন্ধরার কোচ অস্কার ব্রুজোন। ওই এক গোলের জয় নিয়েই আজ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা।

নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে আজ যেন উৎসবের চেহারা নিয়েছিল। কয়েক হাজার দর্শক দর্শক এসেছিল লাল রঙে রাঙানো গ্যালারিতে। দারুণ এক পরিবেশ তৈরি হয়েছিল উত্তর বঙ্গের ওই জেলা শহরে। সেই উৎসবের আমেজটা বসুন্ধরা ধরে রাখতে পেরেছে উদ্ধার কর্তা হয়ে ওঠা কলিনদ্রেসের কল্যাণে। দুর্দান্ত লড়েও পারল না উত্তর বারিধারা।

এ নিয়ে হতাশা থাকতেই পারে বারিধারার কোচ আলফাজ আহমেদের। এই ম্যাচ দিয়ে দেশের শীর্ষ ফুটবল লিগে কোচ হিসেবে শুরু করলেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার। তবে একটা পয়েন্টের আশায় তাঁর দলও উঠে আসে প্রতি আক্রমণে। সুযোগ তৈরি করেছে কয়েকটি। কিন্তু শেষ দিকে দারুণ এক ফ্রি কিক থেকে সুযোগ এলেও বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো দারুণ এক সেভে দলের দুটি পয়েন্ট বাঁচিয়ে দিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা