খেলা

হোয়াইটওয়াশের লজ্জায় ভারত!

ক্রীড়া প্রতিবেদক:

সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। এবার যেন সেই হারের কড়া প্রতিশোধ নিল স্বাগতিকরা। টি-টোয়েন্টির হতাশা দূরদিগন্তে মিলিয়ে দিয়ে ভারতকে ওয়ানডে সিরিজে করলো হোয়াইটওয়াশ। এতে ৩১ বছর পর ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে ভারত। ১৯৮৯ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মাউন্ট মঙ্গানুইয়ের শেষ ওয়ানডেতে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। লোকেশ রাহুলের সেঞ্চুরিতে সফরকারীদের ৭ উইকেটে করা ২৯৬ রান ১৭ বল আগেই টপকে গেছে কেন উইলিয়ামসনরা। এতে তিন ম্যাচের সবগুলো জয়ে বদলা সেরেছে তারা।

রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে আবারও ব্যর্থ ভারতের ওপেনিং জুটি। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ৮ রানে ‍হারায় মায়াঙ্ক আগারওয়ালকে (১)। অধিনায়ক বিরাট কোহলি আবারও ব্যর্থ। ৯ রানে থামেন তিনি হামিশ বেনেটের বলে কাইল জেমিসনের চমৎকার ক্যাচে। সফরকারীরা শুরুর ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছিল পৃথ্বী শ ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে। কিন্তু কলিন ডি গ্র্যান্ডহোমের দুর্দান্ত থ্রোতে ৪০ রানে রান আউট পৃথ্বী।

মাঝে অবশ্য রাহুল দুটি ভিন্ন জুটিতে শত রান তুলে দলকে উদ্ধার করেন। সেই সঙ্গে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। তিনি শেষ পর্যন্ত ১১৩ বলে ৯টি চার ও দুটি ছক্কায় ১১২ করে হামিশ বেনেটের বলে বিদায় নেন। দ্বিতীয় সর্বোচ্চ শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে ৬২ রান আসে।

জবাব দিতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলসের ব্যাটে গড়ে ওঠে ১০৬ রানের বিশাল জুটি। ৪৬ বলে ৬৬ রান করে আউট হন মার্টিন গাপটিল। ৬টি বাউন্ডারির সঙ্গে তিনি খেলেন ৪টি বিশাল ছক্কার মার।

হেনরি নিকোলস ১০৩ বল খেলে করেন ৮০ রান। তিনি ইনিংস সাজান ৯টি বাউন্ডারিতে। এরপর কেন উইলিয়ামসন ২২, রস টেলর ১২ এবং জিমি নিশাম ১৯ রান করে আউট হলে কিছুটা বিপদে পড়ে নিউজিল্যান্ড। তবে টম ল্যাথামের ধৈর্য্যশীল ইনিংস এবং কলিন ডি গ্র্যান্ডহোমের শেষ মুহূর্তে ঝড়ো ইনিংস নিউজিল্যান্ডকে সহজ জয় এনে দেয়।

২৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেন কলিন ডি গ্র্যান্ডহোম। ৬টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি।

ইয়ুজবেন্দ্র চাহাল ৩ উইকেট নিলেও নিউজিল্যান্ডের খুব একটা ক্ষতি করতে পারেনি।

কিউই বোলার বেনেট একাই ৪ উইকেট দখল করেন। কাইল জেমিসন ও জিমি নিশাম একটি করে উইকেট পান।

ম্যাচ সেরা নিকোলস হলেও, পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজ সেরার পুরস্কার পান কিউই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা