খেলা

বিশ্বকাপ সেরা একাদশে বাংলাদেশের ৩ জন, নেতৃত্বে আকবর!

স্পোর্টস ডেস্ক:

সদ্য ইতিহাস গড়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ঘরে তুলল বাংলাদেশের যুবারা।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা জয়ের কীর্তি গড়লো আকবর আলীর দল। দুর্দান্ত দাপটে পুরো টুর্নামেন্টে সবাইকে ছাপিয়ে গেছে বাংলাদেশের টাইগার কিশোররা।

সে পুরষ্কার স্বরূপ এবারের আইসিসির বাছাই করা বিশ্বকাপ সেরা একাদশেও জয়জয়কার টাইগার যুবাদের।

এবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে দলে বড় ভূমিকা রাখেন দলপতি আকবর আলী। দল যখন চরম বিপর্যয়ে তখন নিজের দৃঢ় মনোবল আর সর্বোচ্চ চেষ্টা দিয়ে মনে রাখার মতো একটা উইনিং ইনিংস উপহার দিয়েছেন দেশকে।

পুরো আসরজুড়েই তার নেতৃত্ব ছিলো প্রশংসার দাবিদার। বিশ্বকাপ একাদশের অধিনায়ক হিসেবে সেই আকবরকেই বেছে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আকবরসহ বিশ্বকাপ একাদশে আছেন মোট তিন বাংলাদেশি ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। ভারতেরও আছেন ৩ জন ক্রিকেটার। আফগানিস্তান ও উইন্ডিজ থেকে ২ জন করে এবং শ্রীলংকা থেকে ১ জন ক্রিকেটার আছেন সেরা একাদশে।

বাংলাদেশ থেকে আকবরের পাশাপাশি একাদশে ঠাঁই করে নিয়েছেন সেমিফাইনালে শতক হাঁকানো মাহমুদুল হাসান জয় ও তিন ম্যাচে অপরাজিত থাকা ব্যাটসম্যান শাহাদাত হোসেন। অধিনায়কের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও আকবরকে বেছে নিয়েছে আইসিসি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন কানাডার আকিল কুমার।

তবে বিস্ময়করভাবে এই একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের কোনো ক্রিকেটারের।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেরা একাদশ:

আকবর আলী (বাংলাদেশ) অধিনায়ক, হাসান জয় (বাংলাদেশ), শাহাদাত হোসেন (বাংলাদেশ), যশস্বী জসওয়াল (ভারত), ইব্রাহিম জারদান (আফগানিস্তান), রবিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা), মহমুদুল নিম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণয় (ভারত), কার্তিক ত্যাগী (ভারত), জায়দেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)।
দ্বাদশ ক্রিকেটার: অকিল কুমার (কানাডা)।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা