সংগৃহীত ছবি
খেলা

টেস্টকে বিদায় বললেন ইমরুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। একইসঙ্গে অবসর নিচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

ইমরুল লিখেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’

৩৮ ছুঁইছুঁই ইমরুলের টেস্ট ক্যারিয়ার ছিল মিশ্র পারফরম্যান্সের। টেস্টে তার অভিষেক হয় ২০০৮ সালের নভেম্বরে। প্রায় ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারে দেশের হয়ে ৩৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরিসহ ২৪.২৮ গড়ে ইমরুল করেছেন ১৭৯৭ রান।

আরও পড়ুন : বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

টেস্টে ইমরুলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ১৫০ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ড্র হওয়া সেই টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ৩১২ রানের জুটি গড়েছিলেন ইমরুল। তামিম করেন ডাবল সেঞ্চুরি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা