সংগৃহীত ছবি
খেলা

বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে।

আরও পড়ুন : ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট

মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওর মাধ্যমে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের বিপিএলের ৭টি দল —ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে লড়াই হবে।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

প্রথম আটটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর বিপিএলের দলগুলো যাবে সিলেটে। সেখানে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্ব হবে চট্টগ্রামে, যেখানে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরও ১২টি ম্যাচ হবে।

শেষ পর্ব ও ফাইনাল পর্যায় হবে ঢাকায়। ২৬ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত সব খেলা ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ম্যাচ এবং একই দিনে রাতেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ হবে ৫ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএল আসরে টিকিটের ভোগান্তি কমাতে বিসিবি ই-টিকেট ব্যবস্থা চালু করেছে, যা ক্রিকেটপ্রেমীদের ঘরে বসেই টিকিট ক্রয়ের সুযোগ করে দেবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা