সংগৃহীত ছবি
খেলা

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন মেসি

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপারই স্বাদ পেয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও থেমে নেই মেসি জাদু। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের স্বীকৃতিস্বরূপ এবার জিতে নিলেন ‘মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড’।

আরও পড়ুন: সৌরভের দিল্লির সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে

বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) রাতে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে এই পুরস্কার গ্রহণের সময় অবসর নিয়েও কথা বলেছেন মেসি। অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরই ঘুরে ফিরে উঠে আসছে মেসির অবসর প্রসঙ্গটা। পরবর্তী বিশ্বকাপে খেলা নিয়ে এতদিন পরিস্কার কিছু না বললেও আর্জেন্টাইন তারকা আভাস দিয়েছেন বরাবরই, যতদিন উপভোগ করবেন, খেলাটা চালিয়ে যেতে চান। আবারও সেই উপভোগের মন্ত্রই জপলেন।

এরপর অকপটেই বলেছিলেন, আর্জেন্টিনার হয়ে শুধু উপভোগ করতে চাই আমি। এখানে খেলতে আসার পর মানুষ যেই ভালোবাসা আমাকে দেয় তা আমায় অনেক বেশি অনুপ্রাণিত করে। আমি প্রতিটি মূহুর্ত উপভোগ করতে চাই, কারণ আমি জানি এটাই আমার শেষ ম্যাচ হতে পারে।

২০২৬ বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না, সে বিষয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিতে চান না মেসি। মার্কার পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। এখনই বেশি সামনে এগোতে চাই না। প্রতিটি দিন উপভোগের চেষ্টা করি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা