সংগৃহীত ছবি
খেলা

ভারতে গেলেন তামিম

স্পোর্টস ডেস্ক : ভারতে টেস্ট সিরিজ খেলতে পাড়ি জমিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজে স্কোয়াডে না থাকলেও স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তামিম ইকবাল। ভারত-বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে তাকে। তাই প্রথম ম্যাচ শুরুর দুই দিন আগেই ভারতে গিয়েছেন তামিম।

আরও পড়ুন : আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চেন্নাইয়ের বিমান ধরেছেন তামিম। এসময় তার সঙ্গে একই বিমানে ছিলেন ভারত সিরিজে সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক।

কমেন্ট্রিবক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই। তামিম নিজেও বলেছিলেন, ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই কাজ করতে চান তিনি।

আরও পড়ুন : রোনালদোর বিশ্বরেকর্ড

তামিম জানিয়েছিলেন, ‘আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসব। তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (আমাকে দেখা যেতে পারে)।’

অবশ্য সেটা আর হয়ে ওঠেনি। তবে জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্যকক্ষে ছিলেন। এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তামিম ইকবাল। সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া।

আরও পড়ুন : ভারত সিরিজে নেই পেসার শরিফুল

প্রসঙ্গত, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা