সংগৃহীত ছবি
খেলা

অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের অধিনায়ক সাবিনা ছাড়া বাংলাদেশ খেলতে নেমেছে এমন ম্যাচ নেই বললেই চলে। সাবিনার পরিবর্তে আজ অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন সহ-অধিনায়ক শিউলী আজিম।

আরও পড়ুন: অঝোরে কাঁদলেন রোনালদো

নারী ফুটবল দলে নতুন কোচ বৃটিশ পিটার বাটলার। তার অধীনে শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। একাদশ নির্বাচনও ছিল আলোচনাময়। আজ ২য় ম্যাচও একই অবস্থা। অধিনায়ক সাবিনা খাতুন একাদশের বাইরে রেখে দল সাজিয়েছেন।

চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে একশ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে। এমন দলের বিপক্ষে বাংলাদেশ এখনো সঠিক একাদশই গড়তে পারেনি৷ ১ম ম্যাচ থেকে ২য় ম্যাচের একাদশে কোচ ৪টি পরিবর্তন এনেছেন৷ অধিনায়ক সাবিনার সঙ্গে একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার মাসুরা, ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা ও মিডফিল্ডার সুমাইয়া।

আরও পড়ুন: বোলিংয়ে বাংলাদেশ

আজ একাদশে ঢুকেছেন ২ শামসুন্নাহার, স্বপ্না রাণী ও আনাই মুঘিনি। গত ম্যাচে দ্বিতীয়ার্ধে দুই শামসুন্নাহার ও সানজিদা নামার পর খেলায় ফিরেছিল বাংলাদেশ। দুই শামসুন্নাহারকে একাদশে আনলেও সানজিদাকে রাখেননি কোচ পিটার।

বাংলাদেশ একাদশ- রুপ্না চাকমা (গোলরক্ষক), শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার, মনিকা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার, মুনকি আক্তার, স্বপ্না রাণী ,ঋতু পর্ণা চাকমা ও আনাই মুঘিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা