সংগৃহীত
খেলা

দুঃসংবাদ দিলো ব্রাজিল 

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। এবারের কোপা আমেরিকায় তার অংশগ্রহনে ভক্তদের অপেক্ষা যেন ফুরোচ্ছেই না।

কিন্তু তিনি মাঠের ফুটবলের নান্দনিকতার বদলে মাঠের বাইরেই অনেকটা অলস সময় পার করেছেন এই তারকা। বর্তমান প্রজন্মের অন্যতম মেধাবী এই ফুটবলারের ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার হয়েছে হাসপাতালের বেডের মধ্যে।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

তবে এইবার কোপা আমেরিকায় নেইমার থাকছেন না বিষয়টি নিশ্চিত ছিল আগেই। তার পরেও নামটা যেহেতু নেইমার, তাকে নিয়ে আগ্রহ থাকবে সকলের এটাই খুব স্বাভাবিক। ব্রাজিলিয়ান এই বিক্ষাত তারকা মাঠের বাইরে রয়েছেন দীর্ঘদিন যাবত। তবে কবের নাগাদ ফিরবেন এই তারকা তাও অস্পষ্ট। সম্প্রতি সৌদি লিগ জেতার পর আল-হিলালের জার্সিতে দেখা গিয়ে ছিলো তাকে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস জানান, যত দূর জানি, নেইমারকে সুস্থ হয়ে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এই ধরনের চোটের পরে পুরোপুরি ভাবে সেরে উঠতে যে সময় প্রয়োজন তা কমপক্ষে ১০-১১ মাস। যদি আমরা তা হিসাব করিনি, তাহলে এবার প্রাক-মৌসুমের প্রস্তুতিতেও পাওয়া যাবে না তাকে।

আরও পড়ুন: ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

কোচের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে, চলতি মৌসুম তো বটেই,আগামী মৌসুমের শুরুতেও তাকে পাওয়া নিয়ে আছে অনেক সন্দেহ। যার অর্থ হচ্ছে, এই মৌসুমটি শেষ তার জন্য। তিনি এই পুরো মৌসুমে আল হিলালের হয়ে খেলেছেন মাত্র ৫টি ম্যাচ। তার আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে গত বছরের নভেম্বর মাসে অস্ত্রোপচার হয় নেইমারের। এর পরে ডিসেম্বরে ব্রাজিলের দলের চিকিৎসক রদ্রিগো লাসমার কোপা আমেরিকায় নেইমারের খেলার সম্ভাবনা নাকচ করে দেয়। এ সময় গত ফেব্রুয়ারিতে আল হিলালে যোগ দেন তিনি। এই ক্লাবের অধীনেই ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন এই তারকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা