সংগৃহীত
খেলা

অল্পতেই গুটিয়ে গেল টাইগাররা

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে শ্রীলঙ্কার রেকর্ড ৫৩১ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস ১৭৮ রানে গুটিয়ে গেছে। ফলে প্রথম ইনিংসেই শ্রীলঙ্কার চেয়ে ৩৫৩ রান পিছিয়ে পড়েছে টাইগাররা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

আজ তৃতীয় দিনে ১ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাট করতে নেমে বাকি ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ১২৩ রান যোগ করতে পেরেছে টাইগার ব্যাটাররা। এর মধ্যে সর্বোচ্চ ৫৪ রান সংগ্রহ করেন ওপেনার জাকির হাসান।

এর আগে জাকির হাসান এবং তাইজুল ইসরাম মিলে প্রাথমিক বিপর্যয়টা সামাল দিলেও হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় বাংলাদেশ। ৯৬ থেকে ১০৫- এই ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটে ১১৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় টাইগাররা।

আরও পড়ুন : বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

যে উইকেটে লঙ্কান ব্যাটাররা রাজত্ব করেছে সেই উইকেট পরিণত হলো বাংলাদেশের ব্যাটারদের বধ্যভূমি। লঙ্কান বোলাররাই এখন সেখানে রাজত্ব করে বেড়াচ্ছেন। বিশ্ব ফার্নান্দো নেন ২ উইকেট এবং প্রাবাথ জয়সুরিয়া নেন ১ উইকেট।

৫৩১ রানের পাহাড়ের নিচে চাপা পড়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান গড়েন ৪৭ রানের জুটি। লাহিরু কুমারার বলে ২১ রান করে বোল্ড হয়ে যান জয়। নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামেন তাইজুল ইসলাম।

আরও পড়ুন : আইসিসির এলিট প্যানেলে সৈকত

দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে তোলেন তারা দু‘জন। আজ তৃতীয়দিন প্রথম দেড়ঘণ্টা কাটিয়ে দেন তারা দু‘জন। এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূরণ করেন জাকির হাসান। শেষ পর্যন্ত ভাঙে বাংলাদেশের দ্বিতীয় উইকেট জুটি। বিশ্ব ফার্নান্দোর বলে বোল্ড হয়ে যান জাকির হাসান। ১০৪ বলে ৫৪ রান করেন তিনি।

এ সময় উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের এই টপ অর্ডারের ওপর অনেক প্রত্যাশা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ওয়ানডে ম্যাচে একটি সেঞ্চুরি ছাড়া আর কোনো রানই করতে পারেননি তিনি। যেন ব্যাটিংই ভুলে গেছেন তিনি। আজও ১১ বল খেলে আউট হয়েছেন তিনি ১ রান করে। এরপর দলীয় ১০৫ রানের মাথায় আউট হয়ে যান তাইজুল ইসলামও।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা