ছবি : সংগৃহিত
জাতীয়

মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এতে ৪ জন যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: কসোভোর রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রী সাক্ষাৎ

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫ টা ৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

নিহতদের মধ্যে ২ জনের নাম জানা গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ৩ বছরের শিশুসন্তান ইয়াসিন।

আরও পড়ুন: ১৩ দিন সেনা মোতায়েন চেয়ে ইসির চিঠি

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তেজগাঁও স্টেশন থেকে চলা শুরু করতেই আগুন লাগে।

রাকিবুল হাসান আরও বলেন, এ ঘটনায় আমরা এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পেয়েছি। তারা সবাই রেলের যাত্রী ছিলেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আজ ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে খবর আসে তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭ টার দিকে আগুন নির্বাপন করে। একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা