ছবি : সংগৃহিত
জাতীয়

ঋণের আরও ২ কিস্তি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে নেয়া ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে জোর দিচ্ছি

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতিতে সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন দুই কিস্তির ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে হস্তান্তর করেন।

এই সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব ও অন্যরা।

দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩২৬০৫ কোটি টাকারও বেশি। প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। গত বছরের ২৬ জুলাই অর্থ বিভাগের সাথে সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে সেতু কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, এক শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে সেতু কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ইসিতে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত

শিডিউল অনুযায়ী, প্রতি অর্থবছরে ৪ টি কিস্তি করে মোট ১৪০টি কিস্তিতে সুদ আসলে ৩৬ হাজার ৩৯৩ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধ করা হবে। এ ছাড়া সেতুর ডিটেইল ডিজাইনের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ১৫ বছর মেয়াদে দুটি ঋণ চুক্তির আওতায় ২ শতাংশ সুদে অঙ্ক নেয়া হয়েছে। যা বছরে ৪ টি কিস্তি করে মোট ৬০ টি কিস্তিতে সুদ আসলসহ মোট ২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৩৩০ এসডিআর পরিশোধ করা হবে।

চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের এ ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত বছরের ২৫ জুন উদ্বোধনের পর থেকে গত ৩০ নভেম্বর পর্যন্ত পদ্মা সেতুতে মোট ১১৬৫ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৩৪১ টাকার টোল আদায় হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা এবং ১৯ জুন তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

গত অর্থবছরে সর্বমোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে। ৫ম ও ৬ষ্ঠ কিস্তিসহ পরিশোধিত মোট টাকার পরিমাণ ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা টাকা। ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত টোলের ওপর ১৫ শতাংশ ভ্যাট বাবদ পরিশোধিত হয়েছে ১৪৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৭২১ টাকা।

পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত সংগৃহীত টোলের পরিমাণ ১১৬৫ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৩৪১ টাকা। এখনও পর্যন্ত কিস্তি পরিশোধ করা হয়েছে ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা।

আরও পড়ুন: ভোটের দিন কেন্দ্রে যাবে ব্যালট পেপার

টোলের ওপর ভ্যাট পরিশোধিত হয়েছে ১৪৯ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৭২১ টাকা। এই পর্যন্ত সেতুর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বাবদ মোট ১৪২ কোটি ১২ লাখ ৮৩ হাজার ২৫ টাকা ব্যয় হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানেন না স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা