ছবি : সংগৃহিত
জাতীয়

ইসিতে বৈঠকে জাপানের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শুরু করেছে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

আরও পড়ুন: কু‌য়েত গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে আগারগাঁওয়ের ইসি ভবনে আসেন তিনি। পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের রুমে প্রবেশ করেন।

ইসি সূত্র জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে তাদের মধ্যে।

এর আগেও আসন্ন নির্বাচন নিয়ে একাধিকবার সিইসির সাথে বৈঠক করেন ইওয়ামা কিমিনোরি। গত ১ জুন সিইসির সাথে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছিলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কী কী পদক্ষেপ নিচ্ছেন সেগুলো জানতে চেয়েছি।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

ওই সময় ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে সিইসি জাপান রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা