ছবি : সংগৃহিত
জাতীয়

কসোভোর রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রী সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

আরও পড়ুন: ১৩ দিন সেনা মোতায়েন চেয়ে ইসির চিঠি

সোমবার (১৮ ডিসেম্বর) বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে সম্পোর্কন্নয়নে কাজ করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।

আরও পড়ুন: ঋণের আরও ২ কিস্তি পরিশোধ

প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কসোভো সাশ্রয়ী মূল্যে উন্নত মানের তৈরি পোশাক ও ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে।

গত ১৫ বছরে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করে কসোভো রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ভবিষ্যতে বিশ্ব মঞ্চে বড় অর্থনীতির দেশ হবে। বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র দফতরকেও ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন: আমিরের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

প্রসঙ্গত, কসোভোতে ১৯ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। সূত্র: বাসস

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা