ছবি: সংগৃহীত
জাতীয়

মানিকনগরে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের ৩ টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪ টা ৪৮ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বিকেল পৌনে ৫ টার দিকে খবর আসে খিলগাঁও থানাধীন মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস পরিবহনের বাসে কে বা কারা আগুন দিয়েছে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পরে ৫ টা ২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, একই পরিবহনের ৩ টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে ২ টি বাস সম্পূর্ণ ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

খিলগাঁও ফায়ার স্টেশনের ২ টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে ৫ টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

৫ টা ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে, সে সম্পর্কে কিছু জানা না গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা