সংগৃহীত ছবি
জাতীয়

সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া কোটি টাকার সোনাসহ ১ যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরও পড়ুন : স্বামী হত্যায় গৃহবধূর যাবজ্জীবন

বুধবার (২৯ নভেম্বর) দুবাইগামী ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে স্বর্ণবার ও স্বর্ণালংকার জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : আব্দুর রহমানের মনোনয়ন নিয়ে উচ্ছ্বাস

শুল্ক গোয়েন্দা জানায়, দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ফ্লাইটে আসা গিয়াস উদ্দিন নামে এক যাত্রীকে তল্লাশি করে তার সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো আলাদা করে রাখা জুতার ভেতরে থাকা থলের মধ্য থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। পরে যাত্রীর দেহ তল্লাশি করে ৯৭ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ এক কেজি ৭২১ গ্রাম।

দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর ধারা ২(এস) অনুযায়ী স্বর্ণবারসহ যাত্রীকে আটক এবং বিমানবন্দর থানায় যাত্রীকে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা