ছবি-সংগৃহীত
জাতীয়

অন্ধকার যুগ ফেরাতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।

আরও পড়ুন : বিএনপির কোনো দাবি মানা হবে না

শনিবার (১২ আগস্ট) আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়।

স্বাগত বক্তব্যে শেখ হাসিনা বলেন, সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেনো তত্ত্বাবধায়ক সরকার চাইছে। ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।

জাতির কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেনো এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?

আরও পড়ুন : বিদেশি শক্তির পরামর্শে চলি না

তিনি বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি তারা। এখনও বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেনো এমন করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চেয়েছেন শেখ হাসিনা।

সরকারপ্রধান বলেন, তারা দেশের সর্বনাশ ছাড়া কিছুই করতে পারে না। তাদের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই। চোর ও লুটেরাদের সঙ্গে কেউ থাকে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, গ্যাস বিক্রির অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি। তবে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা