ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ডিমের আড়তে অভিযান 

নিজস্ব প্রতিবেদক: দাম সহনীয় পর্যায়ে রাখতে আজ রাজধানীতে ডিমের আড়তে অভিযানে চালানো হয়েছে। এ দিন কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে অভিযান পরিচালনা করে ৩ পাইকারি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬০

শনিবার (১২ আগস্ট) সকালে এ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

এ সময় ক্রয় ও বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না রাখায় মোস্তাফিজ ট্রেডার্স ও জহিরুল হক ট্রেডার্সকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিলন এন্টারপ্রাইজকে মূল্য তালিকা না টানানোয় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা নবম

যদিও ব্যবসায়ীরা বলছেন, ডিম বিক্রয়কারী বৃহৎ প্রতিষ্ঠানসমূহ বিক্রয় রশিদে দাম উল্লেখ করে না। ডিম নিতে অস্বীকৃতি জানালে ক্ষেত্র বিশেষে ডিলারশিপ বাতিল করা হয়।

অভিযান শেষে আবদুল জব্বার মন্ডল জানান, আমরা কিছু প্রতিষ্ঠানে অনিয়ম পেয়েছি। এ কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে যাতে এমন না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: আগস্টেই চালু হচ্ছে সর্বজনীন পেনশন

আজ আমরা বাজার ঘুরে ডিমের দাম বৃদ্ধির কারণ হিসেবে যেগুলো পেয়েছি, সেগুলো প্রতিবেদন আকারে ভোক্তা ডিজির কাছে জমা দেবো। সে অনুযায়ী অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করবে।

প্রসঙ্গত, গত কয়েকদিনে ডিমের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। অর্থাৎ এক পিস ডিমের দাম ১৫ টাকা।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

মাত্র গত সপ্তাহেও এক পিস ডিম বিক্রি হয়েছে ১১-১২ টাকায়। অর্থাৎ হালি ছিল ৪৮-৫০ টাকা।

এখন দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা ডজন দরে এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। সোনালী মুরগির ডিমের হালি ৬০ টাকা আর ডজন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা