ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছেন ২ মার্কিন কংগ্রেসম্যান

নিজস্ব প্রতিবেদক: আজ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস ৪ দিনের সফরে ঢাকায় আসছেন। তাদের সাথে থাকবেন সহায়তাকারী কর্মকর্তারাও।

আরও পড়ুন: সন্ধ্যায় আওয়ামী লীগের বৈঠক

সফরকালে কংগ্রেসম্যানরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক করবেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে কংগ্রেসম্যানদের বৈঠকের কথা রয়েছে। বৈঠকে নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইতে পারেন তারা।

আরও পড়ুন: আগস্টেই চালু হচ্ছে সর্বজনীন পেনশন

তবে জামায়াতে ইসলামীর সাথে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল রোববার (১৩ আগস্ট) কংগ্রেসম্যানদের কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে বৈঠক করবেন। এছাড়া রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তারা।

এরপর ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনকে ভয় পায়

তাদের সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমত ব্যবহার হচ্ছে কি না, তারা তা দেখতে আসছেন।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। এই কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই তারা দেখবেন ,তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

এর আগে গত রোববার (৬ আগস্ট) ঢাকা সফরে এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতিদমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।

দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে ঢাকায় এসেছিলেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা