জাতীয়

অগ্নি সন্ত্রাসীদের মানুষ চিনে ফেলেছে

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অগ্নি সন্ত্রাসীরা আবার এক হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ অগ্নি সন্ত্রাসীদের চিনে ফেলেছে, জনগণই তাদের উপযুক্ত জবাব দেবে। জনগণ আবার প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আরও পড়ুন : বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না। আওয়ামী লীগ পেশিশক্তিতে বিশ্বাস করে, গান পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনতার শক্তিকে। আওয়ামী লীগের সঙ্গে জনগণ রয়েছে।

আরও পড়ুন : চীনে ভয়াবহ বন্যা, নিহত ২৯

খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করে তিনি বলেন, আমরা এটাও দেখেছি, হঠাৎ করে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছে, সেদিন খালেদা জিয়া জন্মদিন পালন করে। তার কয়েকটি জন্মদিনের কথা আমরা জানি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, তাকে কখনও পাব না। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে বঙ্গবন্ধুর সব স্বপ্ন বাস্তবায়ন করছেন। ১৫ আগস্টে কী হয়েছে আমরা সবাই জানি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারা মাস্টারমাইন্ড ছিল সবাই জানে। শেখ মনি ও আব্দুর রব সেরনিয়াবাতসহ যাকেই তারা মনে করেছে ঘুরে দাঁড়াবে, তাকেই তারা হত্যা করেছে।

আরও পড়ুন : সারা দেশে বৃষ্টি বাড়তে পারে

তিনি আরও বলেন, নারী-পুরুষ একসঙ্গে কাজ করছি বলেই বাংলাদেশের উন্নয়নের গতি দুর্বার।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

নোয়াখালীতে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কামরুল হাস...

বাড়িতে ঝুলে ছিল মুদি দোকানির অর্ধগলিত মরদেহ

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুম...

কুষ্টিয়ায় রাতের আলোয় ফুটবল টুর্নামেন্ট

কুষ্টিয়ার মিরপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের...

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগ্বিতণ্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা