ছবি: সংগৃহীত
জাতীয়

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (২১) মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শিকাগোতে বন্দুক হমলায় নিহত ৫

রোববার (১৮ জুন) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় নিহত হন তিনি।

আজ সোমবার (১৯ জুন) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন : ১১ লাখ কর্মী নেবে মালয়েশিয়া

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলস্টেশন মর্গে রাখি। আইনি প্রক্রিয়া শেষে সেখান থেকে মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন : ঈদের ছুটি বাড়ল

তিনি জানান, প্রাথমিকভাবে আমরা ঐ যুবকের পরিচয় জানতে পারিনি। সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা