ছবি: সংগৃহীত
জাতীয়

ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : স্বল্প দূরত্বে ফ্লাইট চলাচল নিষিদ্ধ

বুধবার (২৪ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে একটি উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা।

আরও পড়ুন : একই পরিবারের ৪ জন দগ্ধ

ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে এলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বের ভারতে যাবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আমাদের পার্টি টু পার্টি একটি আলোচনা হবে। সে জন্য ভারতের বিজেপি থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি, আমরা জুলাই মাসে যাব।

আরও পড়ুন : বজ্রপাতে ২৬টি ছাগলের মৃত্যু

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলনের নামে তারা নৈরাজ্য করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা তাদের পুরোনো স্বভাব। কাজেই যখন যেটা মোকাবিলা করতে হয়, সেই পরিস্থিতিই বলে দেবে আইনশৃঙ্খলা বাহিনীকে কী করতে হবে বা তাদের দায়িত্ব কী। রাজনৈতিক যেকোনো বিষয় আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব।

তিনি বলেন, রাজনীতিরএকটা ভাষা আছে। বিএনপি ২ দিন আগে যা ঘটনা ঘটিয়েছে রাজশাহীতে, তারা স্বয়ং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। তিনি (রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ ওরফে চাঁদ) কোনো সামান্য ব্যক্তি, এটা মনে করার কারণ নেই। তিনি বিএনপির জেলা আহ্বায়ক, বিএনপির সেন্ট্রাল কমিটির মেম্বার। আমি অবাক হলাম মির্জা ফখরুল যিনি দলের মহাসচিব, তিনি একটা শব্দও করলেন না।

আরও পড়ুন : দেবে যাচ্ছে নিউইয়র্ক শহর!

এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, কোনো জেলা আওয়ামী লীগের সভাপতি যদি বেগম খালেদা জিয়াকে এমন আক্রমণাত্মক কিছু বলে তখন কী বলবেন? তিনি কোনও সামান্য ব্যক্তি নন, তিনি জেলার নেতা।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে কেউ জাতীয় নির্বাচন প্রতিহত করতে এলে তাকে প্রতিহত করা হবে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

গাজীপুরের নির্বাচনে নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করতে হলে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা