জাতীয়

অপরাজেয় মেজর আফসার'র মোড়ক উন্মোচন

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : মহান স্বাধীনতাযুদ্ধের বীর মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তাঁদেরই একজন মেজর আফসার উদ্দিন আহমেদ, যার সুযোগ্য নেতৃত্বে একাত্তরে গড়ে উঠেছিল আফসার বাহিনী। এই বীর যোদ্ধাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রচিত হয়েছে ইজাজ আহমেদ মিলনের গবেষণাগ্রন্থ‘বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ : অপরাজেয় মেজর আফসার’। বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

আরও পড়ুন: লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বুধবার (৩ মে) সংসদ ভবনের এলডি হলে ইজাজ আহমেদ মিলন রচিত ‘বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ: অপরাজেয় মেজর আফসার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যপ্রকাশ প্রকাশনীর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম স্বাগত বক্তব্য এবং কাজিম উদ্দিন আহম্মেদ এমপি শুভেচ্ছা বক্তব্য দেন।

গ্রন্থ বিষয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব হারুন হাবিব এবং বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

আরও পড়ুন: ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

অনুষ্ঠানে স্পিকার আরও বলেন, বাঙালি বীরের জাতি। এ জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে এবং সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে।

‘বিশ্বযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধ: অপরাজেয় মেজর আফসার’ বইটি ইতিহাসের সাক্ষী হয়ে উল্লেখ করে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা এ দেশের শ্রেষ্ঠ সন্তান। তাই, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত করতে সবাইকে সচেষ্ট হতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মেজর আফসার সাড়ে চার হাজারেরও বেশি বীর মুক্তিযোদ্ধা সংগ্রহ করে ‘আফসার বাহিনী’ গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

আরও পড়ুন: অর্ধশতাধিক দোকান-ঘর পুড়ে ছাই

অনুষ্ঠানে কয়েক হাজার মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য সাংবাদিক, বুদ্ধিজীবি ও আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা