সংগৃহীত
জাতীয়

বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের নির্বাচন অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো ধরণের মন্তব্য করবো না। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না

বুধবার (৩ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক টোকিও সফর বাংলাদেশ-জাপানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সামরিক সহযোগিতাসহ আটটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানান রাষ্ট্রদূত কিমিনোরি।

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্ব চাইছে আইএমএফ

সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচন নিয়ে কিমিনোরিকে তার পূর্বসূরি ইতো নাওকির করা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, আমার পূর্বসূরি কী বলেছেন- তা আমার জানা নেই। তবে আমি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকবো। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে জাপানের কোনো উদ্বেগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে কিমিনোরি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করব না।

আরও পড়ুন: পুতিনকে হত্যায় ড্রোন হামলা

এ সময় কিমিনোরি জানান, বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করবে জাপান। তিনি বলেন, বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রি করতেও আগ্রহী জাপান। তবে বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা