ছবি-সংগৃহীত
জাতীয়

চিকিৎসা না পেয়ে মারা যাওয়া দুঃখজনক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় মানবধিকার কমিশন বলেছে, যথাযথ চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়ার ঘটনাটি অত্যন্ত অনভিপ্রেত ও দুঃখজনক।

আরও পড়ুন: মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

সম্প্রতি গণমাধ্যমে ‘আইসিইউর জন্য ‘লড়াই’ বাঁচেননি মানিক’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদন প্রসঙ্গে সোমবার (১ মে) এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

কমিশন মনে করে, কোনো মানুষই যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সে বিষয়ে স্বস্তিদায়ক রাষ্ট্রীয় ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

কমিশন জানায়, পবিত্র ঈদুল ফিতরের তিন দিন পর গত ২৫ এপ্রিল মঙ্গলবার রাজধানীতে ফাঁকা রাস্তায় দ্রুতগতির মোটরসাইকেলের চাপায় গুরুতর আহত হন রিকশাচালক মো. মানিক হোসেন (৩৩)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক জানান, আহত মানিককে আইসিইউতে লাইফ সাপোর্টে নিতে হবে।

আরও পড়ুন: দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

কিন্তু হাসপাতালে আইসিইউ শয্যা খালি নেই। ওই সময় একজন চালক উপযাজক হয়ে বলেন, তিনি এক হাসপাতালে নিয়ে যেতে পারবেন, সেখানে আইসিইউ শয্যা খালি আছে। চালকের কথা মতো ছেলেকে নিয়ে শান্তিবাগে ‘বিএনকে হসপিটাল লিমিটেড’ নামে একটি হাসপাতালে নিয়ে যান পিতা শাহীন মৃধা। স্বজনদের অভিযোগ মঙ্গল ও বুধবার দুই দিন ওই হাসপাতালে মানিক থাকলেও সেখানে যথাযথ চিকিৎসার ব্যবস্থা ছিল না।

অতঃপর নারী উদ্যোক্তা জনৈক তাসলিমা মিজির চেষ্টায় বিএনকে হসপিটাল লিমিটেডের ৭১ হাজার টাকা বিল পরিশোধ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে একটি শয্যার ব্যবস্থা হয়। তবুও মানিককে বাঁচানো সম্ভব হয়নি। গত ২৭ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: নিখোঁজ ৪ মরদেহ উদ্ধার

বিবৃতিতে কমিশন জানায়, গুরুতর রোগীর প্রাণ বাঁচানোর লড়াইয়ে প্রতি সেকেন্ড যেখানে মহামূল্যবান, সেখানে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতাল থেকে হাসপাতালে ভুক্তভোগী মানিককে নিয়ে ঘুরেছেন স্বজনেরা। কোনো মানুষই যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সে বিষয়ে স্বস্তিদায়ক রাষ্ট্রীয় ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

আরও বলা হয়, মৃত্যুবরণকারী মানিকের প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার যে অভিযোগ উঠেছে সে বিষয়টির সত্যতা যাচাই করা, হাসপাতালের পক্ষে তাকে জরুরি সেবা দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করার অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব ছিল কি-না সে বিষয়ে তদন্তপূর্বক ব্যাখ্যা প্রদান, দেশে কতটি সরকারি হাসপাতালে আইসিইউ সমৃদ্ধ চিকিৎসার সুযোগ রয়েছে, সাধারণ মানুষের আইসিইউতে চিকিৎসা নিতে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে- এসব বিষয় উল্লেখ করে একটি বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানোর জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে বলা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা