ছবি: সংগৃহীত
জাতীয়

ঘুড়ি ওড়াতে গিয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার ডেমরায় ঘুড়ি ওড়াতে গিয়ে ২ তলা বাসার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৫

শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টার দিকে ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল্লাহর (১১) বাড়ি বরিশাল জেলার পাতারহাট থানার চর মাইশাক গ্রামে। সে ঐ এলাকার মৃত মিজু হাওলাদারের সন্তান। আব্দুল্লাহ স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : আবুল মাল আবদুল মুহিত’র প্রয়াণ

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০৪ নম্বর ওয়ার্ডে শিশুটির মৃত্যু হয়।

ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আওয়াল বলেন, রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল জম্মু-কাশ্মির

আমরা জানতে পারি, শিশুটি ডেমরার ডগাইর ইসলামবাগ নতুন পাড়ার একটি ২ তলা বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত শিশুর দুলাভাই কাওসার বলেন, ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে পড়ে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে চিকিৎসাধীন অবস্থায় সে হাসপাতালে মারা যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা