জাতীয়

সিদ্দিক বাজারে আরও এক মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ৭ তলা ভবনে তৃতীয় দিনের উদ্ধার কার্যক্রমে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে । এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২২ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন : গুলিস্তানে বিস্ফোরণ তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। সংস্থাটির উপ-প‌রিচালক (ঢাকা) দিনম‌নি শর্মা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করেছিল ফায়ার সার্ভিস।

বুধবার (৮ মার্চ) বিশেষজ্ঞরা ঝুঁকি নির্ণয় করার পর বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন : অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে নতুন আইন

এদিকে বিস্ফোরণে আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

তিনি বলেন, সিদ্দিক বাজারে আহতদের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আমাদের এখানে ২০ জন ভর্তি ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের এখানে ১৫ জন চিকিৎসাধীন। এছাড়া শেখ হাসিনা বার্নে ৯ জন ভর্তি আছেন।

অন্যদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) সাধারণ ডায়েরি নথিভুক্তির পর বুধবার (৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয়।

আরও পড়ুন : সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টায় প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকার বিআরটিসি কাউন্টারের পাশে কুইন স্যানিটারি মার্কেটে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পাওয়ার ৭ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা