ছবি : সংগৃহিত
জাতীয়
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পাইলটের সনদ জাল, তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার : অবৈধভাবে প্রভাব বিস্তার করার অভিযোগ উঠেছে বাংলাদেশ বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন সাজিদ আহমেদের বিরুদ্ধে। জাল সনদপত্র দিয়ে স্ত্রীসহ দু’জনকে পাইলট হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি অযোগ্য ও অদক্ষ পাইলট দিয়ে ট্রেনিংয়ের নামে সংস্থাটির বিপুল পরিমাণ অর্থ গচ্চা দিয়েছেন তিনি।

আরও পড়ুন : আমাদের বিমান কাদের হাতে?

সোমবার (৬ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। সংস্থাটির ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্যাপ্টেন সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।

অপর দুই সদস্য ফ্লাইট সেফটি বিভাগের প্রধান ক্যাপ্টেন ইনাম তালুকদার ও ডেপুটি চিফ অব ট্রেনিং তাপস আহমেদ। তিন কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম মাহবুব আলী বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : অপমৃত্যুর মামলা দায়ের

একটি অভিযোগ সামনে এলে সেটার সত্য-মিথ্যা দেখতে হবে জানিয়ে এম মাহবুব আলী বলেন, কিছু হলে তো অভিযুক্তকে সুযোগ দেওয়ারও বিধান আছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশবাসীও চায় বিমান ভালো চলুক। যেসব অভিযোগ আসে, এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থাও নিই।

সংবাদ মাধ্যমকে কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, প্রাথমিক তদন্তে তারা ক্যাপ্টেন সাজিদের বিষয়ে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন। এই নিয়োগের সঙ্গে তার প্রত্যক্ষ ও পরোক্ষ নানা সংশ্লিষ্টতার প্রমাণও তাদের কাছে আছে।

আরও পড়ুন : মার্চের মাঝামাঝিতে কালবৈশাখী

করোনাকালীন ক্যাপ্টেন সাজিদ নিজের স্ত্রী সাদিয়াকে ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে বিমানের সঙ্গে কার্গো ব্যবসা করেছেন। এই ব্যবসা করতে গিয়ে তারা বিমানের যাত্রী কেবিনে কার্গো পণ্য বহন করে ৮টি উড়োজাহাজের বড় ধরনের ক্ষতিসাধন করেছেন।

কমিটির এই সদস্য আরও বলেন, পাইলট নিয়োগে ক্যাপ্টেন সাজিদের যে সংশ্লিষ্টতা রয়েছে তাতে চাকরিচ্যুত হতে পারেন তিনি। একইভাবে চাকরিচ্যুত হতে পারেন তার স্ত্রী ক্যাপ্টেন সাদিয়া ইসলামসহ কমপক্ষে ৫ জন পাইলট।

অভিযোগ উঠেছে, ক্যাপ্টেন সাদিয়া ইসলাম ও ক্যাপ্টেন মেহেদী আল ইসলাম জাল সার্টিফিকেট দিয়ে নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন : টিসিবির কার্ডে আজ থেকে পণ্য মিলবে

সাদিয়া ইসলাম নিয়োগের সময় জাল শিক্ষাগত সনদ জমা দিয়েছেন। ওই জাল সনদ অনুযায়ী তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন বিজ্ঞান শাখা থেকে। ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে মানবিক শাখা থেকে দ্বিতীয় বিভাগে পাশ করেছিলেন বলে সাম্প্রতিক এক তদন্তে জানা যায়।

সিএএবির নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক পাইলটদের বাধ্যতামূলকভাবে পদার্থবিজ্ঞান, গণিতসহ এইচএসসি বা সমমানের সনদ থাকতে হবে। কিন্তু সাদিয়া পাশ করেছেন মানবিক বিভাগ থেকে। শুধু বিমানেই নয়, এর আগেও সাদিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। এসব অভিযোগে রিজেন্ট এয়ারওয়েজ ও জিএমজি এয়ারলাইন্স থেকেও চাকরিচ্যুত হয়েছিলেন তিনি।

অপরদিকে জাল এয়ারলাইন্স ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল) জমা দেওয়ায় ফার্স্ট অফিসার আল মেহেদী ইসলামের চুক্তি বাতিল করা হয়েছে। পাইলট ইন কমান্ড হতে হলে এই সনদ প্রয়োজন হয়।

আরও পড়ুন : বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু

এটিপিএল লাইসেন্সের জন্য প্রয়োজনীয় ১৪টি পরীক্ষার মধ্যে ১১টিতেই অংশ নেননি এবং যে ৩টিতে অংশ নিয়েছিলেন, এর মধ্যে ২টিতে উত্তীর্ণ হতে পারেননি অভিযুক্ত মেহেদী।

২০২২ সালের ফেব্রুয়ারিতে তড়িঘড়ি করে ১৪ জনকে পাইলট হিসাবে নিয়োগ দেওয়া হয় বলে জানা যায়। কিন্তু দীর্ঘ এক বছর পর তাদের মধ্যে মাত্র পাঁচজনের নিয়োগ চূড়ান্ত হয়।

অন্যরা জাল সার্টিফিকেট, অযোগ্যতা, লাইসেন্সিং পরীক্ষায় অকৃতকার্য হওয়াসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। বিগত এক বছরে পাইলটদের প্রশিক্ষণ ও বেতন মিলিয়ে কয়েক কোটি টাকার অধিক অর্থ খরচ করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : প্রশাসনে নারীদের জয়জয়কার

নিয়োগপ্রাপ্ত পাইলটদের মধ্যে বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন সাজিদ আহমেদের স্ত্রী সাদিয়া ইসলাম। অভিযোগ রয়েছে, সাজিদের চেষ্টা-তদবিরেই নিয়োগ পান তার স্ত্রী। এমনকি প্রভাব খাটিয়ে আত্মীয়-স্বজনকেও বিমানে নিয়োগ পাইয়ে দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কথা বলার জন্য বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন সাজিদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। দফায় দফায় কল করেও তার সঙ্গে কথা বলা যায়নি।

অপরদিকে স্ত্রী সাদিয়া ইসলামের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

বিমানের ফ্লাইট অপারেশন্স বিভাগ সূত্রে, অপারেশন ম্যানুয়াল অনুযায়ী বিমানের বোয়িং ৭৭৭-এর ফার্স্ট অফিসার হতে হলে কমপক্ষে ৩০০ ঘণ্টার ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু নিয়োগপ্রাপ্তদের সেই অভিজ্ঞতা ছিল না।

আরও পড়ুন : যতক্ষণ নি‌খোঁজ, ততক্ষণ অ‌ভিযান

১৩ ফেব্রুয়ারি বিমানের এক চিঠিতে দেখা যায়, নিয়োগ পাওয়া ১৪ জনের মধ্যে মাত্র ৪ জন ক্যাপ্টেন এবং ১ জন ফার্স্ট অফিসার সিমুলেটরসহ সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

অপরদিকে ক্যাপ্টেন সাদিয়া ইসলামকে বিমানের খরচে কমপক্ষে পাঁচবার সুযোগ দেওয়া হলেও কৃতকার্য হতে পারেননি তিনি।

বেতনভাতা ইস্যুতে তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, পাইলটদের মধ্যে অনেকে বারবার সিমুলেটর পরীক্ষায়ও উত্তীর্ণ হতে না পারলেও তাদের বেতনভাতাসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছিল বিমান। অথচ আগে কখনো এভাবে বেতনভাতা দেওয়া হতো না।

আরও পড়ুন : রোজা উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি

বিমানের এক নথিতে বেতন দেওয়া প্রসঙ্গে বলা হয়েছে ক্যাপ্টেন সাদিয়াসহ সংশ্লিষ্ট পাইলটরা তাদের প্রথম প্রশিক্ষণ ফ্লাইট সম্পন্ন করেছেন। তারা বিমানের হজ ফ্লাইট অপারেশনে বিশাল অবদান রেখেছেন এবং তাদের অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব হতো না।

তাই প্রশিক্ষণের অধীনে থাকলেও তারা নিয়মিত পাইলটদের মতোই ফ্লাইট পরিচালনা করেছেন। এই অবদান বিবেচনা করে তাদের বেতন প্রথম প্রশিক্ষণ ফ্লাইট তারিখ থেকে বিবেচনা করা যেতে পারে।

এই নথিতে স্বাক্ষর করেছেন বিমানের সাবেক এমডি জাহিদ হোসেনসহ ৪ জন পরিচালক। সাদিয়ার বেতন স্লিপে দেখা যায়, ২০২২ সালের জুলাইয়ে তার মোট আয় ছিল ১২ লাখ ৬৩ হাজার টাকা।

আরও পড়ুন : দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজীম জাল সনদ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, কেউ যদি তথ্য গোপন করে এবং সেটি যদি প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

প্রসঙ্গত, নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে শুধু চুক্তিই উপেক্ষা করা হয়নি, তাদের মোটা অঙ্কের বেতন দেওয়ার পাশাপাশি নানা ধরনের সুযোগ-সুবিধাও দেওয়া হয়েছিল, যা ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে নিয়োগ পাওয়া পাইলটরা পাননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জুলাই গ...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা