জাতীয়

ফেব্রুয়ারিতে সড়কে ঝরল ৫৩৬ প্রাণ

সান নিউজ ডেস্ক: ফেব্রুয়ারি মাসে সারাদেশে তিন হাজার ৬৩০টি সড়ক দুর্ঘটনায় ৫৩৬ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছেন আরও ৩ হাজার ৯০৪ জন।

আরও পড়ুন: চীনের ল্যাব থেকেই করোনার সূচনা

বুধবার (১ মার্চ) স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘সেভ দ্য রোড’-এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭টি জাতীয় দৈনিক, ২২টি অনলাইন নিউজ পোর্টাল, ২১টি টেলিভিশন, সংস্থার স্বেচ্ছাসেবী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যানুযায়ী এ প্রতিবেদন করা হয়। ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সময়ের তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ফেব্রুয়ারিতে সড়কে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বাস দুর্ঘটনায়। সারাদেশে এ মাসে ৮১০টি বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৫ জন। আহত হয়েছেন ৯৬১ জন। ৭৮৯টি ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৬ জন এবং আহত হয়েছেন ৮১৫ জন।

তবে এ মাসে সবচেয়ে বেশি ১ হাজার ১১২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১১৭ জন এবং আহত হয়েছেন এক হাজার ১৫২ জন। এছাড়া সিএনজি, নাসিমন, করিমনসহ অবৈধ বিভিন্ন ধরনের যানবাহনে ৯১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ১০৮ জন নিহত এবং ৯৭৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: বিমা কোম্পানির বদনাম হোক, চাই না

সেভ দ্য রোডের চেয়ারম্যান ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া, আইয়ুব রানা ও লায়ন ইমাম হোসেনের তত্ত্বাবধানে প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সড়কে আলাদা মোটরসাইকেল লেন না থাকা, অনিয়ন্ত্রিত গতিতে মোটরসাইকেল চালানো এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়ায় এ বাহনে বেশি দুর্ঘটনা ঘটছে।

আরও পড়ুন: ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন

এছাড়া দেশে সড়কপথে দুর্ঘটনা না কমার পেছনে গণপরিবহনের চালক, সহকারীদের অদক্ষতাই শুধু নয়, দুর্নীতি-অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারও দায়ী বলেও উল্লেখ করেছে সেভ দ্য রোড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা