ছবি: সংগৃহীত
জাতীয়

রাস্তায় নেমেছে করোনাযোদ্ধারা!

নিজস্ব প্রতিনিধি: চাকরি ও বেতন-ভাতার নিশ্চয়তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক নিয়োগকৃত ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা।

আরও পড়ুন: খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি ঘোষণা

বুধবার (১ মার্চ) সকাল থেকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসির কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

দ্রুত বেতন ভাতা ও চাকরির নিশ্চয়তার দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ১২ মাস ধরে তাদের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে আজ তারা নিরুপায় ও তাদের ভবিষ্যৎ অন্ধকারে। কিন্তু তারাই করোনার ভয়াবহতার সময় নিজের জীবনের বাজি রেখে আক্রান্তদের সেবা দিয়ে গেছেন। তাহলে আজ কেন তাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে?

মানববন্ধন নিয়ে ডিএমপির বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তারা ডিএনসিসির কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা ঘটনাস্থলে আছি। আন্দোলনকারীদের সঙ্গে আমরা কথা বলছি।

সান নিউজ/আর/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা