ছবি : সংগৃহিত
জাতীয়
বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ

সান নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুক্রবার থেকে শুরু হবে। তিন দিনব্যাপী এ ইজতেমা ১৫ জানুয়ারি শেষ হবে।

আরও পড়ুন : ইপিজেড-আশুলিয়া-টঙ্গী সড়ক বন্ধ

ইজতেমাকে কেন্দ্র করে সড়কের যানজট রোধে এক দিন আগেই প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল থেকেই টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ঢাকার প্রবেশ মুখ রেকার দিয়ে বন্ধ করে রেখেছে ট্রাফিক পুলিশ।

এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে ইপিজেট পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ইজতেমার উদ্দেশ্যে আসা মুসল্লিরা যানজটে আটকা পড়েছেন।

আরও পড়ুন : ভোজ্যতেলের দাম আর বাড়বে না

আশুলিয়ার বাইপাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো: জাহিদ হোসেন জানান, ইজতেমার জন্য মহাসড়কটিতে অনেক চাপ পড়েছে। তাই আপাতত এই সড়কটির প্রবেশ মুখ বন্ধ করে দেয়া হয়েছে।

বেড়িবাঁধ ও কামারপাড়ার দিকে চাপ কমে গেলে সড়ক স্বাভাবিক করে দেয়া হবে বলেও জানান তিনি।

মো: জাহিদ হোসেন এ সড়ক ব্যবহারকারী যাত্রী ও পরিবহনের স্টাফদের বিকল্প সড়ক ব্যবহার করা জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন : ব্রয়লার মুরগিতে ঝুঁকি নেই

প্রসঙ্গত, ১৩ জানুয়ারি (শুক্রবার) শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। যা শেষ হবে ১৫ জানুয়ারি (রোববার)। অপরদিকে আগামী ২০ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। যা শেষ হবে ২২ জানুয়ারি (রোববার)।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা